মদিনা ও জেদ্দার পথই এখন ভরসা
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি হামলার জেরে ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া দেশটির সব বিমানবন্দরই সম্ভাব্য লক্ষ্যবস্তু বলে সতর্ক করেছে ইয়েমেনি গোষ্ঠীটি। এ পরিস্থিতিতে ঢাকা থেকে মদিনা ও জেদ্দার পথে সরাসরি ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
.
