নৌকা ডুবি: উৎকণ্ঠার দ্বিতীয় দিন
করতোয়ার তীরে নৌকা ডুবিতে নিখোঁজ স্বজনদের অপেক্ষা দিনভর দীর্ঘ হয়েছে। উদ্ধার কাজের দ্বিতীয় দিনে তাদের সঙ্গে জড়ো হন স্থানীয়রাও। নিহতের স্বজনদের আহাজারি আর মাতমে পুরো এলাকার পরিবেশ ছিল শোকার্ত। নদীর অপর পাড়ে বরদেশ্বরী মন্দিরে মহালয়ার উৎসবে যাওয়ার পথে ঘটে এ দুর্ঘটনা; যাতে মৃতের সংখ্যা বাড়ছে।
