রূপপুরে বসল দ্বিতীয় পারমাণবিক চুল্লিপাত্র
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল (আরপিভি) বা পারমাণবিক চুল্লিপাত্র স্থাপন হয়েছে বুধবার। পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বড় ধরনের পারমাণবিক যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষের দিকে । বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পারমাণবিক চুল্লিপাত্র স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
