০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় জাদুঘরে নদী ও পাখি নিয়ে প্রদর্শনী

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শনিবার থেকে শুরু হয়েছে চার দিনের আলোকচিত্র প্রদর্শনী ‘নদী ও পাখি’। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে আলোকচিত্রী আবির আবদুল্লাহর তোলা নদীর ছবি ও আনসার উদ্দিন খান পাঠানের তোলা পাখির ছবি নিয়ে এ প্রদর্শনী আয়োজন করেছে বেসরকারি সংস্থা ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:10 PM

Updated : 03 Oct 2026, 07:09 PM