‘লাল’ সড়কে হকার উচ্ছেদ
ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট ও বায়তুল মোকাররম এলাকায় রোববার হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ব্যস্ত এই এলাকার সড়ককে ‘লাল’ হিসেবে চিহ্নিত করেছে ডিএসসিসি, যেখানে হকার বসতে না দেওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়।
