দুই হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুখু মিয়া
জন্ম থেকেই তার দুই হাত নেই; চলার পথে বঞ্চনা আর উপহাস হয়েছে নিত্যসঙ্গী। তবে শারীরিক সীমাবদ্ধতা কিংবা ঠাট্টা-তামাশা হার মেনেছে তার অদম্য ইচ্ছাশক্তির কাছে। একটা সময় সমাজের কাছে হাসির পাত্রে পরিণত এ ব্যক্তি এখন শিক্ষার আলো ছড়াচ্ছেন সেই সমাজেই। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে গড়ে তুলছেন শত শিশুর ভবিষ্যৎ। শারীরিক সীমাবদ্ধতা জয়ী আলতাফ হোসেন দুখু মিয়ার বাড়ি নরসিংদীর পাঁচদোনায়।
