তৌফিক ইমরোজ খালিদীর শেষযাত্রা
বাংলাদেশের আধুনিক সংবাদসেবার ইতিহাসে অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ বিদায় জানাতে তার জানাজায় হাজির হন বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা হয়। এরপর দাফনের জন্য নেওয়া হয় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
