ডেঙ্গু: ‘ক্লিনিং ডে’ অভিযান ডিএসসিসির
ডেঙ্গু মোকাবিলায় প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সপ্তাহে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর টিকাটুলী এলাকায়; এতে অংশ নেন ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মী ও মশক নিধন কর্মীরা।
