১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেমায়েতপুরে ‘শ্রমের হাটে’ বেচাকেনা

ভোরের আলো ফোটার আগেই মানুষের কোলাহলে সরগরম হয়ে ওঠে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা। টুকড়ি-কোদাল নিয়ে সেখানে হাজির হন নারী-পুরুষেরা। দলবেঁধে, জটলা পাকিয়ে তারা বসে কিংবা দাঁড়িয়ে থাকেন। একটু পরপর চলে দর কষাকষি। শেষ পর্যন্ত গেরস্তের সঙ্গে শ্রমের কাঙ্ক্ষিত দর ঠিক হলে দলবেঁধে চলে যান তার বাড়িতে বা কাজের ঠিকানায়। হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ‘শ্রমের হাটে’ এভাবেই প্রতিদিন চলে বেচাকেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 11:58 AM

Updated : 01 Sep 2026, 07:10 PM