কাঁটাতারের ব্যারিকেডে নয়া পল্টন
ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে পরদিন নয়াপল্টনে দলটির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে পুরো নয়াপল্টন এলাকা দখলে রাখে পুলিশ।
