Published : 02 Dec 2025, 08:18 PM
চার দাবিতে দ্বিতীয় দিনের মত মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের কর্মসূচির কারণে এদিন অনেক শিক্ষার্থী স্কুলে এসে ফিরে যান। স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষাও।
ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। এরই মধ্যে শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচির কারণে বাকি পরীক্ষাগুলো আটকে গেছে
ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। এরই মধ্যে শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচির কারণে বাকি পরীক্ষাগুলো আটকে গেছে
ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে শিক্ষকদের হাজিরা খাতা। চার দাবি আদায়ে হাজিরা খাতায় হাজিরা দিয়ে কর্মবিরতিতে রয়েছেন শিক্ষকরা
চার দাবি আদায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে তোলা
চার দাবি আদায়ে শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এ বি এম ছাইফুদ্দীন
ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে বার্ষিক পরীক্ষার ছয়টি বিষয়ের পরীক্ষা হলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে বাকি পরীক্ষাগুলো আটকে গেছে
চার দাবি আদায়ে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষ পুরোটা ফাঁকা
মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি চলছে। এর মধ্যে শিক্ষার্থীদের স্কুলে এনে ফেরত যাচ্ছেন অনেক অভিভাবক। মঙ্গলবার ঢাকা গভ. মুসলিম হাই স্কুল থেকে তোলা
ঢাকা গভ. মুসলিম হাই স্কুলের প্রধান ফটকে ঝুলছে কর্মবিরতির ব্যানার। চার দাবি আদায়ে সোমবার থেকে শিক্ষকরা রয়েছে কর্মবিরতিতে