ফুটপাতে দেয়ালজুড়ে রবীন্দ্র-নজরুল-জয়নুল
অবৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদ করে ঢাকার সেগুনবাগিচার ফুটপাত নতুন রূপে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। ফুটপাতের পাশের দেয়ালজুড়ে আঁকা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও অভিনেতা হুমায়ূন ফরিদীসহ ১০ গুণীর প্রতিকৃতি। ফুটপাত ধরে চলার সময় এসব প্রতিকৃতির ছবি তুলছেন পথচারীরা।
