জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকার যাত্রাবাড়ীতেও নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিচিহ্ন’। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক বিভাজকের উপর এসব স্মৃতিচিহ্ন নির্মাণ করা হয়েছে, যেখানে স্মরণ করা হয়েছে চব্বিশের অভ্যুত্থানে নিহত ৬৩ জনকে।