বৃষ্টিতে ঢাকার সড়কে জলাবদ্ধতা
ঢাকায় রোববার ভোরের ভারি বৃষ্টিতে অলিগলিসহ অনেক সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। কোথাও কোথাও জমে যায় হাঁটু সমান পানি। ফলে সকালে ঘর থেকে বেরিয়ে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। পানি ঠেলে চলাচল করায় কিছু সড়কে যানবাহনের গতি ছিল ধীর; ছিল যানজটও।
