নিলামে র্যাবের ডগ স্কোয়াডের কুকুর
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে অবসরে যাওয়া আটটি প্রশিক্ষিত কুকুর বিক্রি করা হল উন্মুক্ত নিলামের মাধ্যমে। বুধবার দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে এই নিলাম হয়। নিলামের জন্য তালিকাভুক্ত ছিল পাঁচটি ল্যাব্রাডর এবং তিনটি জার্মান শেফার্ড।
