এবার পুলিশের ডাম্পিংয়ে আগুন
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই শাহবাগে মহানগর পুলিশের মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ির স্তূপে অগ্নিকাণ্ড ঘটল। মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তার আগেই কয়েকটি গাড়ির পাশপাশি কিছু মামলার অন্য আলামতও পুড়ে গেছে।
