মিরপুরে বোতলে ভরে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন
খোলা পাত্র কিংবা বোতলে ভরে পেট্রোল ও অকটেন বিক্রি নিষেধ হলেও রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কের পাশে খোলাভাবে বিক্রি হচ্ছে এসব জ্বালানি তেল। পাঁচ লিটার থেকে শুরু করে এক লিটার ও আধা লিটারের বোতলও মিলছে। দুর্ঘটনার ঝুঁকি ও নাশকতা প্রতিরোধে এভাবে পেট্রোল বিক্রি নিষেধ হলেও সেটি মানা হচ্ছে না।
