দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাহিদানুযায়ী বাজার সদাই করতে না পেরে বিকল্প খুঁজে নিচ্ছেন কষ্টে থাকা সীমিত আয়ের মানুষ। সেরকম একটি ঘটনার দেখা মিলল রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে। নিম্ন আয়ের মানুষজনকে সেখানে মাথা ও লেজসহ পাঙ্গাসের কাঁটা কিনতে দেখা গেল। ফাস্টফুডের দোকান কিংবা চাইনিজ রেস্টুরেন্টের জন্য মাছ সরবরাহের পর থেকে যায় এসব মাথা-লেজসহ কাঁটা।