শাহবাগে দ্বিতীয় দিনের অবরোধে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মত শনিবারও শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। হাদির হত্যারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। টানা অবরোধের ফলে ওই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
