সোহরাওয়ার্দী উদ্যানে শুরু বইমেলার প্রস্তুতি
অমর একুশে বইমেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রকাশকরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাজে নেমে পড়েছেন শ্রমিকরা। স্টল বানাতে খোঁড়াখুঁড়ি, হাতুড়ি-পেরেকের ঠোকাঠুকি, দোকানের মাপজোখ করার ব্যস্ততা বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা।
