১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোজায় আরও চড়া ফলের বাজার

রাজধানীর কারওয়ান বাজারে দেশি থেকে শুরু করে আপেল, আঙ্গুরের মত প্রচলিতসহ সব ধরনের বিদেশি ফলের বাজার আরও চড়েছে। রোজাকে ঘিরে গত কয়েকদিনে আরেক দফা বেড়েছে দাম। একশ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকটি দেশি ফল। বিদেশি ফল কিনতে হলে কেজিপ্রতি গুনতে হবে তিনশ থেকে চারশত টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 01:26 PM

Updated : 01 Sep 2026, 11:32 AM

এক নজরে

রাজধানীর কারওয়ান বাজারে দেশি থেকে শুরু করে আপেল, আঙ্গুরের মত প্রচলিতসহ সব ধরনের বিদেশি ফলের বাজার আরও চড়েছে। রোজাকে ঘিরে গত কয়েকদিনে আরেক দফা বেড়েছে দাম। একশ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকটি দেশি ফল। বিদেশি ফল কিনতে হলে কেজিপ্রতি গুনতে হবে তিনশ থেকে চারশত টাকা।

কারওয়ান বাজারে তিনশত টাকার নিচে নেই কোনো বিদেশি ফল। আপেল, কমলা ও মাল্টা কিনতে হলে কেজিপ্রতি খরচ করতে হবে তিনশত থেকে চারশত টাকা। ছবি: মাহমুদ জামান অভি

কারওয়ান বাজারে তিনশত টাকার নিচে নেই কোনো বিদেশি ফল। আপেল, কমলা ও মাল্টা কিনতে হলে কেজিপ্রতি খরচ করতে হবে তিনশত থেকে চারশত টাকা

রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। ছবি: মাহমুদ জামান অভি

রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে

রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। ছবি: মাহমুদ জামান অভি

রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে

এবার ভর মৌসুমেও দাম কমেনি বড়ইয়ের, কারওয়ান বাজারে এক কেজি বড়ই বিক্রি হচ্ছে একশ টাকায়। ছবি: মাহমুদ জামান অভি

এবার ভর মৌসুমেও দাম কমেনি বড়ইয়ের, কারওয়ান বাজারে এক কেজি বড়ই বিক্রি হচ্ছে একশ টাকায়

রমজানে আমদানিনির্ভর নাশপাতির চাহিদা বাড়ে। তবে এবার দামও বেশি। কারওয়ান বাজারে প্রতিকেজি নাশপাতি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। ছবি: মাহমুদ জামান অভি

রমজানে আমদানিনির্ভর নাশপাতির চাহিদা বাড়ে। তবে এবার দামও বেশি। কারওয়ান বাজারে প্রতিকেজি নাশপাতি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে

কারওয়ান বাজারে মিলছে কয়েক ধরনের আপেল। দাম বেড়ে এখন ৩২০ থেকে শুরু করে ৪৫০ টাকা কেজি দরে ঠেকেছে এ ফল। ছবি: মাহমুদ জামান অভি

কারওয়ান বাজারে মিলছে কয়েক ধরনের আপেল। দাম বেড়ে এখন ৩২০ থেকে শুরু করে ৪৫০ টাকা কেজি দরে ঠেকেছে এ ফল

রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি কালো আঙ্গুর বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। ছবি: মাহমুদ জামান অভি

রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি কালো আঙ্গুর বিক্রি হচ্ছে ৫০০ টাকায়

এক কেজি কমলার দাম এখন ৩০০ থেকে ৩৫০ টাকা। দেশি ও চায়না কয়েক ধরনের কমলা পাওয়া যাচ্ছে কারওয়ান বাজারে। ছবি: মাহমুদ জামান অভি

এক কেজি কমলার দাম এখন ৩০০ থেকে ৩৫০ টাকা। দেশি ও চায়না কয়েক ধরনের কমলা পাওয়া যাচ্ছে কারওয়ান বাজারে