Published : 23 Oct 2025, 04:21 PM
গ্রীষ্মের তৃষ্ণা মেটানো ফল তরমুজ মিলছে শরতেও। পটুয়াখালী ও খুলনার বিভিন্ন জমিতে চাষ হচ্ছে এ ফল। সেখান থেকে পৌঁছে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। মৌসুম না হলেও বাজারে এই সময়ে তরমুজ কিনছেন অনেকেই। মানভেদে পাইকারিতে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরায় মিলছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
খুলনা ও পটুয়াখালীর কৃষকরা মৌসুমের বাইরেও চাষ করছেন তরমুজ। অসময়ের তরমুজে ভালো দাম পাচ্ছেন তারা। এসব তরমুজই পৌঁছে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রাবাড়ী আড়ত থেকে তোলা