২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িকতাবিরোধী সর্বদলীয় কমিটি গঠনের দাবি

সংখ্যালঘু নির্যাতনকারী প্রকৃত অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 09:36 PM

Updated : 01 Sep 2026, 10:15 PM

পাশাপাশি সাম্প্রদায়িকতাবিরোধী সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী বলেন, “আমাদের সংখ্যলঘুদের দুর্ভাগ্য যে, ঘটে যাওয়া নির্যাতনের জন্য একে অপরকে দায়ী করার ফলে দোষীরা ধরা ছোঁয়ার বাইরে থাকছে।

 “রামু, উখিয়া, পটিয়া, সাথিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের যদি কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে বর্তমান চলামান সাম্প্রদায়িক সহিংসতা নাও হতে পারতো। সরকারের ব্যর্থতার কারণে বিচারের আশা নিরবে কাঁদছে।

“প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দুর্ঘটনা হতে পারে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী, জয়ন্ত ‍কুমার কুণ্ডু, অমলেন্দু দাস অপু ও দেবাশীষ রায় প্রমুখ।

সংবাদ সম্মেলনে গৌতম চক্রবর্তী ৫ দফা দাবি উপস্থাপন করেন। এগুলো হচ্ছে- দলমত নির্বিশেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা, নিরাপত্তা ও পূর্ণবাসনের ব্যবস্থা এবং গ্রাম পর্যন্ত ‘সর্বদলীয় সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিরোধ কমিটি’ গঠন করা।