২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নিখিল মানখিন আর নেই

“চিকিৎসকরা জানিয়েছেন, বাসা থেকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়েছে।”

সাংবাদিক নিখিল মানখিন আর নেই
নিখিল মানখিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 01:11 AM

Updated : 01 Sep 2026, 09:46 PM

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক নিখিল মানখিন আর নেই। 

শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকার ইনসাফ বারাকাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের মার্কেটিং বিভাগের নির্বাহী হিরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসায় থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে পরিবারের সদস্যরা উনাকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসেন। 

“কিন্তু ইসিজি করে দেখা যায় তিনি মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বাসা থেকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়েছে।” 

দৈনিক ভোরের আকাশ পত্রিকায় যোগ দেওয়ার আগে দৈনিক জনকণ্ঠে কাজ করতেন নিখিল। তিনি স্বাস্থ্যখাত বিষয়ক সাংবাদিকতা করতেন।

সাংবাদিক নিখিল মানখিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।