Published : 10 Mar 2026, 09:50 PM
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) ।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাছির জামালকে এক বছরের জন্য চুক্তিতে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।
বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সিনিয়র সহকারী মহাসচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাছির জামালকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”