সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সুন্দরবনে গোলাগুলির পর আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা।
বুধবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।
আটক গিয়াস বিশ্বাসকে (২২) বৃহস্পতিবার মংলা থানায় হস্তান্তর করা হয় বলে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান।
তিনি বলেন, সন্ধ্যায় চরাপুটিয়া এলাকায় বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় বনদস্যুরা তাদের লক্ষ করে গুলি করে।
“বনরক্ষীরাও পাল্টা গুলি করলে দস্যুরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে দুটি পাইপগান ও গুলিসহ গিয়াসকে আটক করে তারা।”
