ফরিদপুরে জামায়াত নেতা আটক
পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ফরিদপুর শহরের এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের জনতা ব্যাংক মোড় থেকে আটক আশরাফুজ্জামান দুলাল (৪৫) পৌর জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক।
আশরাফুজ্জামান দুলাল দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে জনতা ব্যাংক মোড়ে ইসলামী ছাত্র শিবিরের ৩০/৪০ জন কর্মী মিছিল বের করে। পুলিশ তাদের মিছিল করতে নিষেধ করে।
এ সময়আশরাফুজ্জামান দুলাল পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেন। তাই তাকে আটক করা হয়, বলেন পুলিশ কর্মকর্তা।
