২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে শীতবস্ত্র বিতরণ করবে বিএনপি

সারাদেশে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

()

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে হাড়-কাঁপানো শৈত্যপ্রবাহের কারণে দেশের মানুষজন শীতে কাতর হয়ে পড়েছে। অসহায় মানুষের পাশে দলীয় নেতা-কর্মীদের দাঁড়নোর জন্য নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন।

রোববার এক বিবৃতিতে সারাদেশে শীতবস্ত্র বিতরণের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

একই সঙ্গে সামর্থবান ব্যক্তিদেরও শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করতে উদার্ত্ত আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।

গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহে কষ্ট পাচ্ছে দেশের ছিন্নমূল মানুষ।