০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এই শরতে পূজাতে নতুন ট্রেন্ড

দেশীয় ঐতিহ্যের পাশাপাশি চলতি ধারার ফ্যাশনও যুক্ত হচ্ছে।

এই শরতে পূজাতে নতুন ট্রেন্ড
ছবি সৌজন্যে: লা রিভ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

শরতের স্টাইল সব সময়েই চমকপ্রদ। কারণ এই সময়েই আসে দুর্গাপূজা। উৎসবের আগমনে এক্সেসরিজ বা অনুষঙ্গে যোগ হয় নতুন ট্রেন্ড ।

শরতে বিশেষভাবে পূজার অনুষঙ্গ ফ্যাশনে আছে উঁচু, নকশাযুক্ত বেল্ট থেকে শুরু করে বড় টোট ব্যাগ, সত্তর দশকের প্রেরণাযুক্ত সানগ্লাস।

বিবৃতি বেল্ট

চওড়া, প্যাটার্নযুক্ত এবং মজাদার বেল্ট রয়েছে পূজার ট্রেন্ডে। শাড়ির সাথে যার স্টাইলিং খুব সহজেই করা যায়। এছাড়া পূজার প্রতিদিনে আলাদা আলদা পোশাকে ঘুরে বেড়ানো হয়। তাই ওভারসাইজড পোশাকের সঙ্গেও কিন্তু এমন বেল্ট মানিয়ে যাবে।

ফ্যাশন হাউজ বিবিয়াবার প্রধান লিপি খন্দকার বলেন, “এই বেল্টগুলো পোশাকে আকৃতি দেয়ার পাশাপাশি এক রকম টেক্সচার বা রংয়ের ছটা যোগ করতে সাহায্য করে। একরঙা পোশাকে বিশেষ করে এগুলো অতিরিক্ত মাত্রা যোগ করে।"

ব্রোচ

ব্রোচের ফেরত আসা বেশ চমকপ্রদ। আর এ বছরের শুরুতেই ব্রোচ ফ্যাশনকে ফিরে আসতে লক্ষ করা গেছে।

একসময় ব্রোচকে পুরানো মনে করা হত। তবে এখন বড়সড়, রত্নজড়িত এবং মজাদার ডিজাইনে ব্রোচ খুবই জনপ্রিয়। শাড়ি, গাউন, ম্যাক্সি ড্রেস, মিডি ড্রেস, ঢিলাঢালা টপ, শার্টের সাথে ব্রোচ মানিয়ে যাবে।

পূজায় ঘেড় দেওয়া স্কার্ট এখনও ফ্যাশনে আছে। এমন স্কার্টের ওপরে টপস বা শার্ট পড়লে ব্রোচ দিয়ে স্টাইলিং করা যায় সহজেই।

বড় টোট ব্যাগ

মিনি ব্যাগ এখনও জনপ্রিয়, তবে এই শরতে পূজার উৎসবে বড় ব্যাগ নেওয়ার ফ্যাশন এসেছে।

চামড়া, কাপড় বা ভাস্কর্য বা শিল্পকর্মের মতো আকৃতির বড় টোট ব্যাগগুলো সব পোশাকের সাথেই মানাবে।

কিটেন হিলস

কিটেন হিলের জনপ্রিয়তা এখন বাড়ছে। বর্তমানে ট্রানজিশনাল স্যান্ডেলে কিটেন হিলস ব্যবহার হচ্ছে। এটি আরাম এবং স্টাইলের মধ্যে সঠিক সমন্বয় তৈরি করে।

পূজায় যেহেতু মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতে হবে তাই যে কোনো পোশাকের সাথেই আরামদায়ক কিটেন হিল দারুণ লাগবে।

ভিন্নধর্মী গয়না ও চার্মস

পূজার প্রতিদিনই সাধারণ গয়না অনেকেই পরতে চান না। চার্ম নেকলেস, পেনডেন্ট এবং স্টেটমেন্ট ইয়াররিংসের ফ্যাশন বেছে নিতে পারেন।

কিছুটা পশ্চিমা পোশাক বা শাড়িও আধুনিক ধারায় স্টাইলিং করে এমন ধরনের গয়নায় সাজা যায়। শরতের আবহাওয়ার সাথে যা মানিয়ে যাবে।

সত্তরের দশকের সানগ্লাস

সানগ্লাসে এখন ফিরেছে পুরানো ধারায়। বর্তমানে সত্তরের দশকের সবকিছুই ট্রেন্ডে রয়েছে, সানগ্লাসও এর অংশ।

এভিয়েটর (বড় লেন্স এবং পাতলা ধাতব ফ্রেম থাকে, যা চোখ পুরোপুরি ঢেকে দেয়), স্কোয়ার ফ্রেম, বড় সিলুয়েট (ফ্যাশনেবল এবং নাটকীয় লুক দেয়) এবং উজ্জ্বল লেন্সও এখন পূজা ফ্যাশনের অংশ।

আরও পড়ুন

কর্মজীবী নারীদের অফিস ফ্যাশন

প্রাকৃতিক কোঁকড়া চুলই নতুন ফ্যাশন ধারা

আশি নব্বই দশকের ধারায় ফিরছে নতুন প্রজন্ম