ছুটিতে জরুরি প্রয়োজনে
এক মুহূর্তেও নাই ভরসা। তাই উৎসবের সময় দমকল, হাসপাতাল এবং ওষুধের দোকানের খবর জেনে রাখাও দরকার।
রাজধানীর প্রায় সব হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। ঢাকা মেডিকাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, ইবনে সিনা, ল্যাবএইড, স্কয়্যার, অ্যাপোলো, ইউনাইটেড ইত্যাদি হাসপাতালগুলো ঘুরে জানা গেছে, ঈদের সময় তাদের বহির্বিভাগ ছাড়া সকল বিভাগই খোলা থাকে।
সব হাসপাতালের নিজস্ব ওষধের দোকানগুলো খোলা থাকবে। রাজধানীর লাজ ফার্মার কলাবাগান শাখার বিক্রয়কর্মীদের সঙ্গে বলে জানা যায়, ঈদের ছুটিতে রাজধানীর সবগুলো শাখাই খোলা খাকবে ২৪ ঘণ্টা।
শাহবাগের বারডেম হাসপাতালের আশেপাশের ওষধের দোকানগুলোও খোলা থাকবে বলে জানালেন সেখানকার বিক্রেতারা।
জরুরি রক্তের প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের শান্তিনগর ব্লাড ব্যাংক খোলা থাকবে ২৪ ঘন্টাই, জানালেন শান্তিনগর শাখার কর্মী তানিম।
যে কোনো জরুরি প্রয়োজনে দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে ফোন করতে হবে ০২-৯৫৫৫৫৫৫ নম্বরে।
ছবি: রয়টার্স।
