বনানীতে ইফতারি
আছে প্ল্যাটার, বুফে কিংবা ‘আনলিমিটেড’ পানীয়র ব্যবস্থা।
ঘরের বাইরে ইফতারির স্বাদ নিতে চাইলে ঢুঁ দিতে পারেন এসব রেস্তোরাঁয়।
চেন্নাই এক্সপ্রেস
এই রেস্তোরাঁর ইফতার প্ল্যাটারের দাম পাঁচশ টাকা। থাকছে চিকেন তন্দুরি, চিকেন রেশমি কাবাব, চেন্নাই স্পেশাল হালিম, বাটার নান, হাজী বিরিয়ানি, পেঁয়াজের পাকোড়া, আলুর চপ, বেগুনি, ছোলা বুট, জিলাপি, লেবুর শরবত, আপেল ও কলা।
ক্যাফে হলিউড
এছাড়াও পুরো রমজান মাস জুড়ে সবসময়ই থাকছে নতুন কম্বো মেন্যু। এগ ফ্রাইড রাইস, বাটার রাইস কিংবা চাওমিনের সঙ্গে আরও দুটি আইটেম নিলে গুনতে হবে ১৭০ টাকা আর তিনটি আইটেম নিলে পড়বে ২১০ টাকা। বিভিন্ন পদের মধ্যে আছে চিকেন সিজলিং, সিচ্যুয়ান চিকেন চিলি, থাই ভেজিটেবল, গ্রেভি চিকেন, সুইট অ্যান্ড সাওয়ার প্রন, চিকেন মাসালা এবং বিফ চিলি অনিয়ন।
ফুল’স ডাইনার
এই রেস্তোরাঁর ইফতারির প্ল্যাটারের নাম ইফতার বেনতো, দাম সাতশ টাকা। থাকছে স্টিমড অথবা ফ্রাইড রাইস, করোক্কে, ললিপপ চিকেন, স্প্রিং রোল, শেফের স্পেশাল মাকি, তেরিয়াকি চিকেন, অয়েস্টার সসযুক্ত মিক্সড ভেজিটেবল, ফল, লেমোনেড এবং
জর্জ’স ডলচে লা ভিটা
এদের প্ল্যাটারে মিলবে গার্ডেন সালাদ, পটেটো সালাদ, ভেসুভিয়াস উইঙস, ফ্রাইড বাসকেট, চিকেন পারমেসান, চকলেট-ডিপড খেজুর, ট্রিপল চকলেট কুকি। পানীয়ের মধ্যে থাকছে আর্নোল্ড পালমার, মিন্টেড লেমোনেড সানসেট অথবা পানি। দাম সাড়ে আটশ টাকা।
প্ল্যাটার
রমজান উপলক্ষ্যে ইফতার ও ডিনার বাফেটের আয়োজন করেছে বনানী তিন নম্বর রোডের এই রেস্তোরাঁ। মোট ২৫ ধরনের খাবার থাকছে এই বাফেটে, দাম জনপ্রতি ১ হাজার ২শ’ টাকা।
নান্দোস
রমজান উপলক্ষ্যে নান্দোসের সবগুলো শাখায় আয়োজন করা হয়েছে তিনধরনের ইফতার প্ল্যাটারের।
১ হাজার টাকার প্ল্যাটারের নাম ‘হাংগ্রি’। এতে আছে কোয়ার্টার চিকেন, কর্ন, পেরি চানা চাট, তিনটি চিকেন সাত্তে, মিনি বিফ প্রেগো বার্গার, মালাই চিকেন, পিটা, পটেটো সালাদ, চিজি মিট বল, ওয়েজেস রেগ, ব্রাউনি, খেজুর, ফল এবং সিত্রা।
সবচেয়ে বড় প্ল্যাটারের দাম দেড় হাজার টাকা, নাম ‘ভেরি ভেরি হাংগ্রি’। এতে আছে এসপেদাতা কার্নিভাল, কর্ন, পেরি চানা চাট, তিনটি চিকেন সাত্তে, মিনি বিফ প্রেগো বার্গার, মালাই চিকেন, পিটা, পটেটো সালাদ, চিজি মিট বল, ওয়েজেস রেগ, ব্রাউনি, খেজুর, ফল এবং আমের লাচ্ছি।
বার্গার অ্যান্ড বুস্ট
বনানী শাখাসহ অন্যান্য সকল শাখাতে রমজান উপলক্ষ্যে আছে তিনটি ইফতার সেট মেন্যু। পাঁচশ টাকার সেট মেন্যুতে আছে তেরিয়াকি চিকেন বার্গার, একটি ফ্রাইড চিকেন অথবা ফ্রেঞ্চ ফ্রাই, ক্লাব স্যান্ডউইচ, চকো লাভা কেক, ড্রিংকস ও শরবত।
৫৭৫ টাকার সেট মেন্যুতে আছে স্মোকি বিবিকিউ বার্গার, ফিস অ্যন্ড চিপস, ডেজার্ট, ড্রিংকস এবং শরবত।
সাড়ে ৬শ’ টাকার সেট মেন্যুতে পাবেন ডাবল হুপার চিজ বার্গার, ডরি ফিস ফিলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ক্লাব স্যান্ডউইচ, চকো লাভা কেক, ড্রিংকস এবং শরবত।
ফুড রিপাবলিক
রেস্তোরাঁয় সাড়ে ৭শ’ টাকার ইফতার প্ল্যাটারে পাওয়া যাবে স্প্রিং রোল, ব্যাংকক ফ্রাইড চিকেন, কাজুবাদাম সালাদ, ফ্রাইড রাইস, স্টির ফ্রাইড থাই নুডুলস, পাস্তা সালাদ, টম ইয়াম ক্রিম পাস্তা, স্টিমড রাইস, বিফ ইন চিলি পেস্ট, প্রন ব্ল্যাক পেপার, বেসিল চিকেন, সি ফুড ইন মাশরুম সস, ফিরনি বা শাহী টুকরা, ব্রাউনি বা চিজ কেক।
কোবে
জাপানি খাবারের এই রেস্তোরাঁয় রমজান উপলক্ষ্যে ৭শ’ টাকার বাফেট সালাদের সঙ্গে থাকছে হালিম ও পাকোড়া। এছাড়াও আছে ইফতার ও ডিনার প্ল্যাটার। ৯৮০ টাকার প্ল্যাটারে আছে চিকেন নানবান ও ইয়াকিতরি। আর ১ হাজার ৩শ’ টাকার প্ল্যাটারে থাকছে তেরিয়াকি স্লাইসড বিফ স্টেক, চিকেন নানবান ও ইয়াকিতরি। দুই প্ল্যাটারের সঙ্গেই আছে বাফেট সালাদ।
দি ডাইনিং রুম
তাদের রয়েছে ১ হাজার ২শ’ টাকায় বুফে ইফতারের ব্যবস্থা। খাবার হিসেবে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারি।
