২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ‘স্বপ্ন’

বাংলাদেশের অন্যতম বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’য়ের নতুন বিক্রয়কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে রাজধানীর বনানীতে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 08:48 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

উদ্বোধন করেন এসিআই লজিস্টিক্স লিঃ’য়ের এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির।

এই কেন্দ্রের মাধ্যমে বনানী বাজারের আশপাশের বাসিন্দারা একই ছাদের নিচে চাল, ডাল, তেল, তাজা শাক-সবজি, মাছ, মাংস, ফল ছাড়াও শিশুপণ্য, শিশুখাদ্য, গৃহস্থালীপণ্য, ঘরে বানানো খাদ্যপণ্য, প্রসাধনী, লাইফ স্টাইল ব্র্যান্ড, খেলনা, উপহার সামগ্রীসহ দেশি ও বিদেশি ব্র্যান্ডের ঘর সাজানোর সামগ্রী কেনার সুযোগ পাবেন।

স্বপ্নের অন্যান্য বিক্রয়কেন্দ্রের বনানীতেও থাকছে ফর্মালিন পরীক্ষার বিশেষ সরঞ্জাম। মাছ এবং ফল কেনার সময় গ্রাহকরা ফর্মালিন পরীক্ষা করতে পারবেন।

কামাল আতাতুর্ক অ্যাভনিউতে অবস্থিত স্বপ্নের এই ৪৭তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, এক্সপোর্ট, কর্পোরেট অ্যান্ড কোম্পানি গুডস- সোহেল তানভীর খান, চিফ অফ অপারেশনস আবু নাছের, হেড অফ সাপ্লাই চেইন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট- সাইফুল আলম এবং হেড অফ রিটেইল সেলস অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন শামসুদ্দোহা শিমুল এবং বিনোদন জগতের বরেণ্য ব্যক্তিবর্গ।