২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেজিস্ট্রেশন শুরু

তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। প্রতিবারের মতো নাম নিবন্ধনের মাধ্যমে শ্রোতারা এবারও বিনামূল্যে উপভোগ করতে পারবেন এই সংগীতানুষ্ঠান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

অনলাইলে ৩ নভেম্বর থেকে এই নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে।

এ বছরের উৎসবের সময়সীমা অন্যবারের তুলনায় বাড়ানো হয়েছে। পাশাপাশি এবার উৎসবের নামের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম।

বেঙ্গল ফাউন্ডেশনের উপ-পরিচালক নবনীতা চৌধুরী জানান, নিবন্ধন প্রক্রিয়ায় এ বছর কোনো পরিবর্তন আনা হয়নি।

অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে নিবন্ধন শুরু হবে ৩ নভেম্বর রাত থেকে। বেঙ্গল ফাউন্ডেশনের www.bengalfoundation.org/reg-2014 ওয়েবসাইটে লগ ইন করে যে কেউ এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করতে পারবেন।

উৎসব প্রাঙ্গনে ঢোকার অনুমতিপত্র পেতে রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হবে ই-মেইল আইডি, ফোন  নম্বর এবং ন্যাশনাল আইডি নম্বর। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করলে রেজিস্ট্রেশনকারী ই-মেইলে অনুষ্ঠানের প্রবেশ পত্রের একটি সফট কপি পাবেন।

‘বেঙ্গল’ লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে মোবাইল ফোনের মাধ্যমেও নিবন্ধন করা যাবে।

ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়, বনানীর ফ্যাশন হাউজ অরণ্য, উত্তরার কুশল সেন্টার ও ফার্মগেটের দ্য ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট থেকেও অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা এবং উৎসব প্রাঙ্গণেও সীমিত পরিমাণে প্রবেশপত্র পাওয়া যাবে।

নবনীতা আরও জানান, উৎসব প্রাঙ্গনে ঢোকার সময় অনুমতিপত্রর প্রিন্টেড কপি দেখাতে হবে। লক্ষাধিক শ্রোতার উপস্থিতিতে এই উৎসব ২৭ নভেম্বর থেকে শুরু হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। এবার উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

পাঁচদিনের এই উৎসবে এবার কয়েকজন বাংলাদেশি শিল্পীও অংশ নিচ্ছেন বলে জানান নবনীতা।

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, পদ্মবিভূষণপ্রাপ্ত উচ্চাঙ্গসংগীতের দুই কণ্ঠশিল্পী বিদুষী কিশোরী আমোনকার ও সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খান প্রথমবারের মতো এবারের উৎসবে অংশ নিবেন।