২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে রেফ্রিজারেটর

কোরবানির পরই চলে আসে মাংস কাটা এবং সংরক্ষণ করার ব্যাপার। আর রেফ্রিজারেটরের গুরুত্বটা তখনই বেশ টের পাওয়া যায়!

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নগরজীবনে সংসারের অন্যতম একটি অনুষঙ্গ রেফ্রিজারেটর বা ফ্রিজ। কেবল নগরে নয় গ্রাম পর্যায়েও ফ্রিজের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে।

ফ্রিজের খবর নেওয়ার জন্য এখন দোকানে যাওয়ার পাশাপাশি ‘এখানেই ডটকম’ ভিজিট করলেও চলবে!  নতুন এবং পুরানো দুই'ই মিলবে এখানে! সঙ্গে বাসায় ব্যবহৃত পুরানো ফ্রিজের বিজ্ঞাপন দিয়েও বিক্রি করা যাবে।  

শহুরে জীবনে অন্তত 'ডিজিটাল' বাংলাদেশের ছোঁয়া যে আমাদের মধ্যে এসে পড়ছে এটা  অনলাইন ভিত্তিক শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইটগুলোতে নতুন-পুরানো পণ্যের কেনাবেচার পরিমাণ দেখে কিছুটা নিশ্চয়ই আঁচ করা যায়।

হায়ার, কেলভিনেটর, হোয়াইরলপুল, স্যামসাং, ট্রান্সটেক, শার্প, ওয়ালটন, সিঙ্গার, তোশিবা, কেলনের মতো ব্র্যান্ডের ফ্রিজের খোঁজ খবর পাওয়া যাচ্ছে এই সাইটে।

নতুন পুরানো উভয় ধরনের পণ্যের সঙ্গে দেয়া আছে দাম। এসব রেফ্রিজারেটরের দাম গড়ে সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত।

দামের পাশাপাশি লেখা আছে গুণগত মান। এতে করে ক্রেতারা চট করে পণ্যটি সম্পর্কে জানতে পারবেন।

বিজ্ঞাপন দাতার নাম, ঠিকানা ও ফোন নম্বরও দেওয়া থাকে।

‘এখানেই ডটকম’ এ বিজ্ঞাপন দেওয়াটা খুব কঠিন কিছু নয়। বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া আছে। যেমন ঢাকার মানুষ ঢাকা অঞ্চলের বিজ্ঞাপন খোঁজ করলেই হাতের নাগালে ফ্রিজের খোঁজ পেয়ে যাবেন।

তেমনি রংপুর কিংবা চট্টগ্রামের মানুষ নিজ এলাকাতে বসেই বিজ্ঞাপন দেওয়া এবং পছন্দের ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে এখানেই ডটকম-এর সিইও আরিল ক্লোকারহৌগ বলেন, “নতুন-পুরানো সব ধরনের পণ্য বেচাকেনার স্থান হচ্ছে ‘এখানেই ডটকম’। আগ্রহী ক্রেতারা যেমন নতুন ফ্রিজের খোঁজ নিতে পারবেন, তেমনি কম আয়ের মানুষও ব্যবহৃত রেফ্রিজারেটর কম দামে কিনে প্রয়োজন মেটাতে পারেন। আর অপ্রয়োজনীয় যে কোনো পণ্যই বিক্রি করে দিতে বিজ্ঞাপন দিতে পারেন। তবে কেউ ভুল বা অসৎ উদ্দেশ্যে বিজ্ঞাপন দিলে আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

পণ্য কেনার সময় রশিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ বুঝে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।