২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ ফুড ফেস্ট

ঢাকার ওয়েস্টিন হোটেলে শুরু হয়েছে স্প্যানিশ খাদ্য উৎসব। ১৮ সেপ্টেম্বরে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2014, 09:39 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

দুইজন স্প্যানিশ শেফের পাশাপাশি উড়িয়ে নিয়ে আসা হয়েছে চার সদস্যের একটি ফ্ল্যামেঙ্কো পরিবিশনাকারী দল। একবারে সোনায় সোহাগা বলা যেতে পারে!

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ স্পেইন দূতাবাসের ডেপুটি হেড প্যাত্রিক স্যান্দোভাল নিকলস জানান, এই উৎসবে বাংলাদেশিরা দুটি বিশেষ আয়োজনের স্বাদ পাবেন। এক মিডিটেরেনিয়ান খাবার (অন্যতম দেশ স্পেইন) আর ফ্ল্যামেঙ্কো। দুটিই কিনা আবার ইউনেস্কো হেরিটেইজ হিসেবে স্বীকৃত।

উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়া পিলারের ফ্ল্যামেঙ্কো পরিবেশনা উপস্থিতদের মন্ত্রমুগ্ধ করে। সঙ্গে ছিলেন গায়িকা অ্যাঞ্জেলিকা মারিয়া ও দুইজন গিটার বাদক।

অঞ্চল ভেদে স্পেইনের খাবারের বৈচিত্র্য বেশ টের পাওয়া যায়। আন্দালুসিয়ায় গ্রেনাদার খাবার আর কাতালোনিয়ার বার্সেলোনার খাবারের পার্থক্য জিভেই টের পাওয়া যাবে!

শেফ গনথালো সেদেনিইয়ো ও গুইদো মিরাগলি জানান, তারা মাদ্রিদের বাসিন্দা হলেও এই দশদিনে রান্না করবেন তাদের দেশের সবগুলি অঞ্চলের খাবার। যাতে ঢাকাবাসি স্পেইনের খাবারের বিষয়ে অন্তত একটি ধারণা নিতে পারেন।

শেফদ্বয় জানান, তারা পায়েইয়া বানাবেন ভাত ছাড়াও বিশেষ ধরনের পাস্তা দিয়ে। পায়েইয়া খাবারের সঙ্গে আমাদের খিচুরির যথেষ্ট মিল আছে।

এছাড়াও স্পেইনের ইতিহাসে আরবদের প্রভাব থাকায় ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় কিছুটা মসলা ও ঝাল খাবারের চল আছে।

তবে শেফরা জানান, বাংলাদেশের মসলা আর ঝালের কাছে ওদেরটা নাকি নস্যি!

পুরো একটি মাছ রান্না করবেন সেদেনিইয়ো ও মিরাগলি যাতে দেওয়া হয় শুধু লবণ ও হালকা কিছু হার্বস। তারপর ভাপে তৈরি হয় এই খাবার।

এছাড়া বেশ ক’পদের ত্যাপাস থাকছে। ত্যাপাস হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ডিশ। এর মধ্যে অন্যতম জনপ্রিয়টি বানাবেন শেফরা, নাম তরতিয়া এসপানিয়োলা। ডিমের ওমলেটের ভেতরে আলুসিদ্ধ বেশ সহজ ও মজাদার খাবার বলা যায়।

রাতের খাবারে বুফ্যের পদ্ধতিতে এই আয়োজনের স্বাদ নিতে খরচ হবে ৪ হাজার ৮শ' টাকা।

ছবি: হাসান বিপুল

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন