২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল বাড়ায় দক্ষতা

মানুষ মাত্রই ভুল করে। তবে ভুলের মধ্য দিয়ে একজন ব্যক্তি নতুন কিছু শিখতে পারে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 06:32 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পূর্বের ভুলের স্মৃতি পরে একই ধরনের ভুল শুধরাতে সাহায্য করে।

জরিপে দেখা যায় যে, পূর্বের ভুল যে শুধু মস্তিষ্ককে নির্দিষ্ট কাজে দক্ষ করে তোলে তা নয় বরং পরে দ্রুত কাজটি শেষ করতে সহায়তা করে। মানুষ তার পূর্বের ভুল থেকে অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে পারে।

মস্তিষ্ক এক বা একাধিক কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে স্মৃতি ধারণ করে পরে ব্যক্তিকে ভুল সংশোধনে সাহায্য করে। জরিপে দেখা যায়, মানুষ কেবল মাত্র নিজের ভুল সংশধনের মাধ্যমে অধিক দক্ষতা লাভ করতে পারে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক রেজা শাদমেহর বলেন, “প্রথমবার ‘মোটর টাস্ক’ বিষয়টি শেখার সময় একই সঙ্গে দু’টি বিষয় কাজ করে।”

গবেষণায় দেখা গেছে, একই ধরনের কাজ পরবর্তী সময় প্রথমবারের তুলনায় কম সময়ে করা সম্ভব। কারণ পরে কাজটি করার সময় ভুল হওয়ার সম্ভাবনাগুলো মাথায় থাকবে।

শাদমেহর বলেন, “পূর্ব অভিজ্ঞতা মানুষের মস্তিস্কে স্মৃতি হিসেবে থেকে যায়, তাই মানুষের ভুল করার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।”