২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোডের ইফতার

বেইলি রোডের খাবার পাড়ার সেই ‘রমরমা’ আবস্থা গত ১০ বছরে কিছুটা কমলেও জৌলুস একেবারেই শেষ হয়ে গেছে তা মোটেও বলা যাবে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 08:58 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

শান্তিনগর মোড় থেকে এই খাবার পাড়ায় ঢোকার মুখেই চোখে পড়লো ভিড়। থরে থরে বিভিন্ন ট্রে তে সাজানো ইফতারের পসরা। ভোজনরসিকের কাছে মনে হতে পারে ‘স্বর্গদুয়ার’ বোধ হয় খুব দূরে নয়।

দুই হক!

মজার ব্যাপার হলো ২টি দোকানের ‘জাত্যাভিমান’ও বেশ পরিষ্কার! হক রেস্তোঁরা ও হক ব্রেড ফ্যাক্টরির অবস্থান প্রায় গা লাগোয়া! তবে এটাও বলতে যে প্রতিযোগিতাটি মোটেও অস্বাস্থ্যকর নয়।

Image
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দুই হকেই পাওয়া যাচ্ছে চিকেন শাশলিক স্টিক, বিফ ভুনা, টিক্কা, লুচি, হালিম ও চিকেন ফ্রাই। দামের ক্ষেত্রে প্রতিযোগিতা কেমন যেন উবে গেলো! ক্রেতাদের মধ্যে চোখে পড়লো পাড়ার কলেজ পড়ুয়া তরুণ থেকে মাঝবয়সি কর্পোরেট এক্সিকিউটিভও।

নবাবী ভোজ

বেশ রড় পরিসরে ছড়িয়ে ছিটিয়ে ইফতারের খাবার সাজিয়েছে এরা। বিফ চাপ কিনলে দিতে হবে ৬০০ টাকা আর আস্ত মুরগি চাইলে গুনতে হবে ৩৫০ টাকা। এখানে পুরুষের পাশাপাশি নারী ক্রেতা আধিক্য চোখে পড়লো। বিশেষ কোনো কারণ আছে কিনা জিগ্যেস করতেই দোকানের কর্মচারি আঙুল দিয়ে আশপাশের শাড়ির দোকান দেখিয়ে দিলেন! এখানকার পরোটার সাইজ ও রং বেশ চোখে লাগল। ভেতরেই দশাসই সাইজের একটি তাওয়ায় ভাজা হয় এই পরোটা।

Image
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফকরুদ্দিন

ভিকারুননিসা নূন স্কুল পার হলেই ছোট মোড়ে এই বিখ্যাত কাচ্চি বিরিয়ানির প্রতিষ্ঠান। সারা মাসজুড়েই এখানে ইফতারের জন্য খাবার বিক্রি করা হয়। এ বছর পাওয়া যাচ্ছে ৩০টিরও বেশি পণ্য। ২ ধরনের ইফতার প্যাকেটও আছে এখানে। ১০০ ও ১৫০ টাকা যথাক্রমে। আর ‘সিগনেচার’ কাচ্চি ২৪০ টাকা ফুল বক্স।  জিলাপি ২০০ (ছোট) ও ৪০০ (বড়) টাকা প্রতি কেজি। 

পিঠা ঘর

পেয়াজু, বেগুনি আর হালিমের পাশাপাশি ২৫ রকমের পিঠা নিয়ে হাজির এই প্রতিষ্ঠান। দাম রাখা হয়েছে ২০-৩০ টাকা পর্যন্ত।

Image
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সু্ইস বেকারি

বেইলি রোডের বহুদিনের বাসিন্দা সু্ইস বেকারিতে ইফতারের জন্য বিশেষ কোন খাবারের ব্যবস্থা নেই।

খারাপ লাগলো ডালায় সাজানো খাবারের নিচে রাখা খবরের কাগজ দেখে। ছাপানো কাগজের কালি আর যাই হোক শরীরের জন্য যে ভালো না এটা বলাই যায়।  

২-৩ টি দোকানে কিন্তু ‘ভালো মানুষের’ দেখাও মিললো। স্বাস্থ্যসম্মত সাদা কাগজে সাজিয়েছেন খাবার এরা।