ঠান্ডা ঠান্ডা ইফতারি
সারাদিন রোজা রাখার পর ইফতারে গুরুপাক খাবার শরীরে ঘটায় বিপত্তি। তাই ভাজাপোড়া বাদ দিয়ে নিন ঠান্ডা ইফতারি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী দীপ্তিমনি।
ফালুদা
উপকরণ : নুডলস, জেলি, সাগুদানা, দুধ, আইসক্রিম, চিনি, বরফ, বাদাম ও কাঠবাদাম।
পদ্ধতি : প্রথমে নুডলস তৈরি করে নিতে হবে। তারপর পরিমাণমতো দুধ, আইসক্রিম, চিনি, বরফ, বাদাম ও কাঠবাদাম নিয়ে ব্লেন্ডারে মিশ্রণ করতে হবে। পরে সবগুলোর মিশ্রণ ও নুডলস দিয়ে আপনার পছন্দের রংয়ের জেলি দিয়ে পরিবেশন করুন।
চিঁড়া-দইয়ের শরবত
উপকরণ : ভেজা চিঁড়া আধ কাপ। মিষ্টি দই আধা কাপ। আখের গুড় ২ টেবিল-চামচ। লেবুর রস ২ টেবিল-চামচ। পানি ২ কাপ।
পদ্ধতি : লেবুর রস ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর লেবুর রস মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন করুন।
লাচ্ছি
উপকরণ : দই এক কাপ। চিনি ২ টেবিল-চামচ। ঠান্ডা পানি ১ কাপ। বরফ কুচি ও গোলাপজল।
পদ্ধতি : দই ফেটে ঠান্ডা পানি মেশান। এখন এতে সিরাপ বা চিনি দিন। এরপর গোলাপজল ও ঠান্ডা পানি মিশিয়ে পরিবেশন করতে হবে।
