২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় রঙ

গ্রীষ্মে প্রচণ্ড গরমের পর বর্ষা না এলেও এরই মধ্যে বর্ষার আয়োজন নিয়ে হাজিরে হয়েছে বুটিক হাউজ রঙ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 09:14 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বর্ষার সময়ে জীবনযাত্রা একটু হলেও বদলে যায়। নাগরিক জীবনে পথচারীকে শহুরে রাস্তায় চলার সময় কাদা-জল নানা ঝামেলা পেরিয়ে চলতে হয়। যে কারণে একজন সচেতন নাগরিককে পোশাক নির্বাচন করতে হয় একটু চিন্তা করেই।

তাই এ ঋতুতে পোশাকের রং ও ডিজাইনেও থাকে ভিন্নতা। রঙ এসব বাস্তবতাকে মাথায় রেখে ক্রেতাদের জন্য বর্ষার সংগ্র্রহ সাজিয়েছে। তাদের পোশাকে ফুটে উঠেছে বর্ষার প্রকৃতি।

ছেলেমেয়েদের পোশাকে কদমফুল, ছাতা ও বৃষ্টির বিভিন্ন মোটিফের কাজ প্রাধান্য পেয়েছে। বর্ষার নীলরং ছাড়াও সবুজ, হালকা কমলা, ছাই, কালো, লেবুরং ব্যবহার করা হয়েছে।

পরতে আরামদায়ক সুতি কাপড়ের এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি,  ছেলেমেয়েদের কূর্তা, টি-শার্ট।

এ ছাড়াও বিভিন্ন শিল্পীর বর্ষার সিডি পাওয়া যাবে রঙয়ের সবকয়টি বিক্রয়কেন্দ্রে।