২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালেমাছে মুড়িঘণ্ট

মাছেভাতে বাঙালির প্রিয় এই খাবারটি তৈরির পদ্ধতি বাতলিয়েছেন রন্ধনশিল্পী নাজমা সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

উপকরণ : বড় একটি রুই মাছের মাথা। মুগ ডাল ২৫০ গ্রাম। পোলাওয়ের চাল ৫০ গ্রাম। হলুদ আধা চা চামচ। জিরা বাটা ১ চা চামচ। জিরা গুঁড়া ভাজা ১ চা চামচ। লাল মরিচ গুঁড়া ১ চা চামচ। কাঁচামরিচ ৪-৫টি। চিনি ১ চা চামচ। আদা বাটা ১ টেবিল চামচ। ধনে বাটা আধ চা চামচ। পেঁয়াজ কাটা ২৫০ গ্রাম। তেল ১৫০ গ্রাম। তেজপাতা ৫টি। ঘি ২ টেবিল চামচ। লং, দারুচিনি ও এলাচ ৪/৫টি। লবণ স্বাদমত।

পদ্ধতি : মাছের মাথা সুন্দর করে কেটে ভালো করে ধুতে হবে। পোলাওয়ের চাল আর ডাল ধুয়ে মচমচা করে তেল ছাড়াই ভেজে পানিতে ভিজিয়ে রাখুন। পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাজতে হবে।

এরপর জিরা গুঁড়া বাদে বাকি সব মসলা আধ কাপ পানি দিয়ে তেলে কষান। মসলা তেলের উপর আসলে মাছের মাথা ছেড়ে দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রেখে দিন।

এভাবে মাছের মাথাটা কষে গেলে উঠিয়ে একটা পাত্রে রাখুন। এখন ওই কষানো মসলায় ভেজানো ডাল আর চাল মিশিয়ে দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রান্না করুন। এরপর আধ লিটার পানি মিশিয়ে জ্বাল বাড়িয়ে ঢেকে দিন।

ডাল সিদ্ধ হলেই এতে মাছের মাথাটা ছেড়ে দিয়ে আবার ১০ মিনিট (৫মিনিট জ্বাল বাড়িয়ে, ৫ মিনিট জ্বাল কমিয়ে) রান্না করুন।

নামানোর কিছু আগে ঘি, লং, দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, জিরা গুঁড়া আর পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে আনুন।

সমন্বয়ে: ইশরাত জাহান মৌরি