২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেবে চিন্তে খাই, অপচয় কমাই

খাদ্য অপচয় কমানো এবং খাদ্য অপচয়ের ফলে সৃষ্ট প্রতিক্রিয়া পরিবেশের উপর কেমন প্রভাব ফেলে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সম্প্রতি সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালিটি যৌথভাবে আয়োজন করে ভ্রমন বাংলাদেশ ও ক্যাথে প্যাসিফিক গ্রুপ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

এতে অংশ নেন ভ্রমণ বাংলাদেশ’র ২৫ জন সাইক্লিস্ট। তারা সকালে গুলশান-১ ক্যাথে প্যাসিফিক এয়ার ওয়েজের কার্যালয় থেকে সাইকেল চালিয়ে মতিঝিল বাণ্যিজিক এলাকায় গিয়ে থামেন।

র‌্যালি করা সময় সাইক্লিস্টদের সঙ্গে ছিলো লিফলেট। যাতে ভেবে চিন্তে খেয়ে অপচয় কমানোর নানা নির্দেশনা এবং প্রযোজনীয়তা উল্লেখ ছিল। এবারের বিশ্ব পরিবেশ দিবসে ওই বিষয়ই প্রতিপাদ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। যা দাপ্তরিক ভাষায় ‘থিংক, ইট, সেইভ’ এবং যার বাংলা অর্থ করা হয়েছে ‘ভেবে চিন্তে খাই, অপচয় কমাই’।

র‌্যালি করার সময় সাইক্লিস্টরা শহরের বিভিন্ন মোড়ে দাড়িয়ে, পথচারীদের হাতে পৌঁছে দিচ্ছিল লিফলেট এবং বুঝিয়ে দিচ্ছিলো এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণের কারণ ও আরও সবিস্তার তথ্য।

জাতিসংঘ’র হিসাব মতে, বিশ্বে প্রতিবছর রান্না করা খাবার অপচয়ের পরিমান ১৩ কোটি টন এবং তার বিপরীতে আরও একটি তথ্য দিয়েছে জাতিসংঘ, প্রতি সাত জনের একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় প্রতিদিন।

র‌্যালি শেষে স্বাগত বক্তব্যে ক্যাথে প্যাসিফিক ও ড্রাগনএয়ার-এর ত্রিদেশীয় ম্যানেজার নিক হেইস বলেন, “খাবার অপচয় রোধে জনসচেতনা সৃষ্টির এমন মহৎ চেষ্টায় ভ্রমণ বাংলাদেশের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে গর্বিত বোধ করছি।”