২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত-বর্ষা: কেবল সিনেমায় একসঙ্গে

দাম্পত্য দ্বন্দ্ব পুলিশ থানা পর্যন্ত গড়ানোর পরও মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রে অনন্তর সঙ্গে অভিনয় করছেন বর্ষা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 09:36 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিনেমাটির বাংলাদেশ পর্বের শুটিংয়ে বর্ষার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা এম এ জলিল অনন্তর মিডিয়া ম্যানেজার এস এম সজিব। তিনি গ্লিটজকে বলেন, ‘মোস্ট ওয়েলকাম টু-এর শুটিং শুরু হয়েছিল ভারতে। ভারত পর্বের শুটিং শেষে এবার ২০ এপ্রিল থেকে বাংলাদেশ পর্বের শুটিং শুরু হবে।’

বর্ষার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে তিনি আরো বলেন, ‘উনিতো ভারতে ছিলেন কিছুদিন, সম্প্রতি দেশে এসেছেন। এ চলচ্চিত্রে অভিনয়ে তার অনাপত্তির কথা জানা যায়নি। এমনকি অনন্তর দিক থেকেও কোন আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।’

তবে সজীব জানিয়েছেন, ‘তারা একে অপরের সঙ্গে কথা বলছেন না।’

উল্লেখ্য, থানায় পাল্টাপাল্টি অভিযোগের জের ধরে চলতি বছরের ২৬ মার্চ সংবাদ সম্মেলনে বর্ষার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অনন্ত। যদিও এ বিষয়ে কোন কাগজপত্র তিনি দেখাননি এখন পর্যন্ত।