‘বৈশাখী বাউন্ডারি’তে তিন ক্রিকেটার
বাংলা বর্ষবরণ উপলক্ষে নির্মিত এটিএন বাংলার অনুষ্ঠান ‘বৈশাখী বাউন্ডারি’তে থাকছেন ক্রিকেটার সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস।
নাবিলার উপস্থাপনা এবং শম্পা মাহমুদ ও হৃদয় নন্দিতা হৃদির পরিচালনায় ‘বৈশাখী বাউন্ডারি’ প্রচার হবে ১৩ এপ্রিল, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে এটিএন বাংলায়।
