রেবেকা সুলতানার ‘প্রথম মনের মুকুল’
৬ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাচ্ছে নজরুল সঙ্গীতশিল্পী রেবেকা সুলতানার নজরুল সঙ্গীতের একক অ্যালবাম ‘প্রথম মনের মুকুল’। সিডিটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। সঙ্গীত আয়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ৫ এপ্রিল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সারাহ বেগম কবরী, বিশেষ অতিথি সাবেক সচিব ড. শাহ মোহাম্মদ ফরিদ, সাবেক রাষ্ট্রদ্রত মোহাম্মদ শফিউল¬াহ, মুক্তিযোদ্ধা গাজিউল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল লতিফ।
এতে জানানো হয়, রেবেকা সুলতানা দীর্ঘ ত্রিশ বছর প্রবাস জীবন কাটিয়ে আসার পর কোনো গানের অ্যালবাম প্রকাশ করলেন। তার অ্যালবামের গানগুলো রেকর্ড করা হয়েছে কলকাতায়। তিনি অ্যালবামটি তার সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস অডিও ভিশনের হেড অব অপারেশন আসাদ ইসলাম।
উল্লেখ্য, রেবেকা সুলতানা একজন নজরুল সঙ্গীতশিল্পী। ঠুমরি-গজল কীর্তন এবং আধুনিক বাংলা গান ও দেশাতœবোধক গান করেন তিনি। এ ধারাবাহিকতায় দীর্ঘ সময় পর তার একক অডিও অ্যালবাম প্রকাশিত হলো।
