মালালাকে জোলির সম্মাননা
হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘এইস শোবিজ’ জানিয়েছে, এপ্রিলের ৪ তারিখে ‘ওমেন ইন দ্যা ওয়ার্ল্ড সামিট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেন জোলি এবং তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ প্রতিনিধি জোলি মালালাকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা ওর মাথায় গুলি করেছিল এবং এই গুলিটাই ওকে আরও শক্তিশালী করে তুলেছে। ওকে চুপ করিয়ে দেয়ার বর্বর সেই প্রচেষ্টা ওর কণ্ঠকে আরও জোরালো করে তুলেছে।’
এছাড়াও মালালার নামে একটি বিশেষ ফান্ড গঠন করেন জোলি, যেখানে মালালার নিজের দেশের ৪০ জন মেয়ে পড়াশুনার খরচ পাবে।
পাকিস্তানে মেয়েদের শিক্ষার বিষয়ে সোচ্চার ১৪ বছর বয়সি মালালা ইউসুফজাইকে গত বছর গুলি করে দুষ্কৃতিকারীরা।
