২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈশাখী ঢোল’

নববর্ষ উপলক্ষে এটিএন বাংলার জন্য নির্মিত হলো বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখী ঢোল’। বাপ্পা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন রুমানা আফরোজ। সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠানে গানও গেয়েছেন বাপ্পা। উপস্থাপকের সঙ্গে আলাপচারিতার ফাঁকে ফাঁকে গান গেয়েছেন অতিথি শিল্পীরা। অনুষ্ঠানে বাপ্পার সঙ্গে আড্ডায় অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ এবং ব্যান্ডদল চিরকুটের সুমি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 07:05 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

বৈশাখী আবহের সঙ্গে মিল রেখে মমতাজ গেয়েছেন ‘বাজারে বাজা ঢোল বাজে তালে তালে’ এবং ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইল’ শিরোনামের গান। বাপ্পা গেয়েছেন ‘হাত বাড়ালে দেখি কেউ নেই’ এবং ‘দিন বাড়ি যায়’। ‘কানামাছি সত্য, কানামাছি মিথ্যা’ এবং ‘এই শহর যাদুর শহর’ গান দু’টি পরিবেশন করেছেন সুমি। সবশেষে মমতাজ, দলছুট ও চিরকুট একসঙ্গে পরিবেশন করেন ‘এসো হে বৈশাখ’ গানটি।

সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখী ঢোল’ প্রচার হবে ১৪ এপ্রিল রাত ৮টায় এটিএন বাংলায়।