বাংলাদেশে অ্যানিমেশন ও কার্টুন উৎসব
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে অ্যানিমেশন ও কার্টুন নিয়ে উৎসবের। ২৯ মার্চ থেকে শিশু একাডেমী প্রাঙ্গনে ‘ইন্টারন্যাশনাল অ্যনিমেশন অ্যান্ড কার্টুন ফেস্টিভ্যাল বাংলাদেশ’ শীর্ষক আয়োজনটিতে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৭টি দেশ। এর মধ্যে আছে জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ইরান, স্লোভাকিয়াসহ অন্যান্য দেশ। উৎসবে প্রতিদিন অ্যানিমেশন ও কার্টুন প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিভিন্ন গেইমের সুযোগ।
শিশুদের জন্য উন্মুক্ত উৎসব চলবে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা।
ইফাদ মাল্টিপ্রোডাক্টস লি.-এর পণ্য ‘এগি’-এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেছে চিলড্রেন্স কমিউনিকেশনস বাংলাদেশ।
