২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে জলি, মিতা, চিত্রলেখা ও চুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটম-লে নাট্যদল ‘স্টেজ ওয়ান ঢাকা’র পঞ্চম প্রযোজনা ‘সূচনা’ মঞ্চায়ন হবে ২৫, ২৬, ২৭ মার্চ বিকালে। আবুল হায়াতের রচনায় মঞ্চে অভিনয় করবেন ওয়াহিদা মল্লিক জলি, মিতা চৌধুরী, চিত্রলেখা গুহ ও নাজনীন হাসান চুমকি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 01:51 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

নাটকের গল্প নিয়ে অভিনেত্রী জলি গ্লিটজকে বলেন, ‘নাটকটি এর আগে টিভিতে প্রচার হয়েছিল। তখন নাম ছিল ‘শেষপত্র’। মঞ্চের জন্য আলাদাভাবে নাটকটি লিখেছেন আবুল হায়াত। এখানে ছোটবেলার চার বন্ধুর অনেক বছর পর হঠাৎ দেখা হয়। তারপর নানা ধরনের আলাপ হয়। চার বন্ধুর একজন আমি। আমার চরিত্রের নাম রাশেদা। আমি একজন লেখিকার চরিত্রে অভিনয় করছি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক কাহিনী উঠে এসেছে নাটকটিতে।’

নাটকের আরেক শিল্পী চিত্রলেখা গুহ বলেন, ‘আমার দল থিয়েটারের বাইরে এটাই প্রথম কাজ। মজার ব্যাপার হলো, এই নাটকের সবিতা চরিত্রে আমি টেলিভিশনে করেছিলাম এবারও মঞ্চে ওই চরিত্রেই অভিনয় করবো। এ নাটকে আমার কণ্ঠে গানও শুনতে পাবেন র্দশকরা।’

১৯৭৬ সাল থেকে মঞ্চে কাজ করছেন মিতা চৌধুরী। তিনি মাঝখানের কিছু সময় বিদেশে ছিলেন, তবু নিয়মিত কাজ করতেন সেখানে। মূলত তারই উদ্যোগে নাট্যদল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ‘স্টেজ ওয়ান ঢাকা’। তিনি জানালেন, ‘আমি বেশ কয়েক বছর পর বাংলাদেশের মঞ্চে কাজ করতে যাচ্ছি। টিভিতে অভিনয় করলেও মঞ্চে অনেকদিন পর কাজ করছি। এজন্য আমরা প্র্যাকটিসে বেশি সময় নিয়ে কাজ করেছি। আর গল্পটাও অনেকবেশি র্স্পশকাতর। নাটকে আমার চরিত্রের নাম শেলী। একজন উচ্চবিত্ত ঘরের গৃহিণী। ‘স্টেজ ওয়ান ঢাকা’ মূলত বাংলা ও ইংরেজি নাটক মঞ্চায়ন করে।’

নাটকের আরেক শিল্পী চুমকি বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম তানি, আমি একজন এনজিওকর্মী। আমিও অনেকদিন পর মঞ্চে ফিরছি। ২০১১ সালে সর্বশেষ কলকাতায় আমার নির্দেশনায় সীতার অগ্নিপরীক্ষা নাটকে অভিনয় করেছি। অনেকদিন পর আবার মঞ্চের সব সিনিয়র শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তাই বেশ ভালোলাগছে।’

নাটকটি নির্দেশনা দিচ্ছেন রহমত আলী। তিনি বলেন, ‘আমি দীর্ঘ ১২ বছর পর মঞ্চের কোন নাটকে নির্দেশনা দিচ্ছি। আশা করছি, সবার ভালো লাগবে।’

নাটকের মঞ্চসজ্জা ও নৃত্যপরিচালনা করেছে ডমিনিক গোমেজ। সংগীত রজত, নীলা সাহা, মাহমুদ হাসান এবং প্রশান্ত কুমার দাস। আর সার্বিক সহযোগিতায় মির্জা শাকিব ও আতিকুর রহমান।