অনিশ্চয়তায় ভোগেন বর্তমান অভিনেত্রীরা: ব্রিট
সাবেক বন্ডগার্ল ব্রিট একল্যান্ড মনে করেন বর্তমান প্রজন্মের হলিউডি অভিনেত্রীরা নিজেদের নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
১৯৭৪ সালের বন্ড সিরিজের ‘দি ম্যান উইথ দি গোল্ডেন গান’ সিনেমায় অভিনয় করেছিলেন বর্তমানে ৭০ বছর বয়সি ওই হলিউডি অভিনেত্রী। ডেইলি এক্সপ্রেকে এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান যুগের মেয়েরা নিজেদের সাজ সজ্জা নিয়েই বেশি ব্যস্ত থাকে।
তিনি বলেন, ‘যখন আমি ‘দি ম্যান উইথ দি গোল্ডেন গান’ সিনেমার অভিনয় করেছিলাম হালকা মেক-আপ আর লিপস্টিক ছাড়া আর কিছুই ব্যবহার করিনি। কিন্তু বর্তমান যুগের অভিনেত্রীরা তাদের সাজ সজ্জা নিয়েই ব্যস্ত। তারা মেক-আপের পাশাপাশি ট্যাটুও করায়। আমি মনে করি এটা ঠিক না। তাদের অভিনয়ের দিকেই বেশি নজর দেওয়া উচিত।’
