২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বিজ্ঞাপনেই ৮০ লাখ পাউন্ড!

সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য ৮০ লাখ পাউন্ড আয় করেছেন হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন। ওই বিজ্ঞাপনে তার সঙ্গে আরও ছিলেন চার জন সুন্দরী মডেল। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

সান অনলাইনের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ডিওরের পুরুষদের পোশাকের বিজ্ঞাপনটি মে মাস থেকে প্রচার করা হবে। প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ড পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার সঙ্গে প্রতারণা করায় বেশ উগ্র হয়ে উঠেছেন প্যাটিনসন। এমনকি বিজ্ঞাপনটিতেও বেশ রগরগে কিছু দৃশ্য রয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, ‘বিজ্ঞাপনটিতে বেশ খোলামেলা কাজ করেছেন ‘টোয়াইলাইট’ খ্যাত ওই অভিনেতা। এমন কি একজন মডেলের সঙ্গে চুম্বনের দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। অপর একটি দৃশ্যে বিবসনা মডেলদের সঙ্গে একটি রগরগে দৃশ্যে দেখা যাবে তাকে। তবে চূড়ান্তভাবে ওই দৃশ্যগুলোকে বাদ দিয়ে তবেই প্রচার করা হবে বিজ্ঞাপনটি।’